রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম

লাথাম-কনওয়ের ব্যাটে লড়াইয়ে ফিরলো নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফলোঅনে পড়া নিউজিল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তুলেন দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২০২ রান সংগ্রহ করেছে। 

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ড ২৪ রানে এগিয়ে রয়েছে। 

কেন উইলিয়ামসন ধৈর্যশীল ইনিংস উপহার দিয়ে দিনশেষে ২৫ রানে অপরাজিত রয়েছেন। আর মাত্র চার রান করতে পারলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক রস টেইলরকে ছাড়িয়ে যাবেন উইলিয়াসন। 

আগের দিন প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৩৮ রানে শেষ হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং। আজ তৃতীয় দিনে সকালের সেশনের মাঝামাঝি সময়ে ২০৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ইংল্যান্ডের প্রথম ইনিংস ৮ উইকেটে ৪৩৫ রানে ডিক্লেয়ার করার কারণে ২২৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে কিউইরা। 

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে দারুন এক সূচনা এনে দেয় দুই ওপেনার। লাথাম (৮৩) ও কনওয়ে (৬১) মিলে ১৪৯ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন। ইংল্যান্ডের দুর্দান্ত সিম বোলিংয়ের বিপরীতে নিউজিল্যান্ডের দুই ওপেনার কিছুটা হলেও নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছেন। 

মাত্র ১৮ রানের মাথায় দুই ওপেনারসহ উইল ইয়ং (৮) সাজঘরে ফিরে গেলে নিউজিল্যান্ডের ইনিংস দাঁড়ায় ৩ উইকেটে ১৬৭। এরপর উইলিয়ামসন ও নিকোলস এসে দলের হাল ধরেন। 

বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ৩১ ওভারে ৫৯ রানে নিয়েছেন ২ উইকেট। অনিয়মিত বোলার জো রুটও বলে ভাল টার্ন পেয়েছেন। তার বলেই লাথাম এলবিডব্লিউর ফাঁদে পড়েন। 

টানা সাত টেস্ট ম্যাচ জয়ের পথে এখনও চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। মাউন্ট মনগানুইতে প্রথম টেস্টে ২৬৭ রানে জয়লাভের পর ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পথে ইংলিশরা দারুণভাবে এগিয়ে রয়েছে। 

ফর্মহীনতায় থাকা উইলিয়ামসনকে সাজঘরে পাঠাতে পারলেই ইংল্যান্ডের জয় তরান্বিত হবে। আর আগের তিন ইনিংসে মাত্র ১১ রান করা উইলিয়ামসনের ওপর কিউইদের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। 

সোমবার চতুর্থ দিনে হেনরি নিকোলসকে নিয়ে খেলা শুরু করবেন কেন। দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে পরাজিত নিউজিল্যান্ডের সামনে এই টেস্ট রক্ষা করাও কঠিন।

বেসিন রিসার্ভের মাঠে ফলোঅনে পড়ার পর শুধুমাত্র ইংল্যান্ড দুইবার ও ভারত একবার টেস্ট জয়ের কৃতিত্ব দেখিয়েছিল। 

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit