বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ  ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো, সতর্ক করল জাতিসংঘ নতুন দায়িত্বে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

রূপচর্চায় চা-কফি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালবেলা ঘুম ভাঙার পর গরম এক কাপ চা কিংবা কফি; নিমিষেই মুড ভালো করে দেয়। মনকে করে চাঙা। দিনের যে কোনো সময়েই চা-কফি চলতে পারে। কিন্তু চা কিংবা কফি  শুধু পানীয় হিসেবেই ব্যবহার হয় না। রূপচর্চার ক্ষেত্রেও ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

চা ও কফির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের স্তরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে। গ্রিন-টি ত্বকের ক্ষয়রোধ করে এবং কফির ক্যাফিক অ্যাসিড ত্বকের বন্ধ হওয়া রোমকূপের মুখ খুলে দেয়, ফলে ত্বক হয়ে ওঠে মসৃণ। এমনটা বলছেন নামজাদা সব বিশেষজ্ঞ। গবেষণায় দেখা গেছে, গ্রিন-টি শরীরের স্থূলতা কমায়। পাশাপাশি ত্বকের ক্ষয়রোধে দারুণ কার্যকরী। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে করে পুনরুজ্জীবিত। এমনকি এটি ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই গ্রিন-টি। স্কিন টোনার হিসেবেও গ্রিন-টি ভালো কাজ করে। ফেস মাস্ক হিসেবে কফির ব্যবহার সেই আদিকাল থেকেই প্রসিদ্ধ। এর উপকারিতাও কম নয়, ত্বকের অবাঞ্ছিত টক্সিন দূর করে কফির ফেস মাস্ক। ত্বককে সুস্থ, সুন্দর, টানটান রাখতেও কফি সাহায্য করে। কফির হেয়ার প্যাক চুলকে করে ঘন কালো। গবেষণায় দেখা গেছে, চুল মজবুত করার জন্য কফি বেশ সহায়ক। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি দূর করে।

ত্বকের যত্নে কফি

কফি ত্বকের জন্য কতটা জরুরি হয়তো আমরা অনেকেই খেয়াল করে দেখিনি যে, যেসব প্রসাধনী দ্রব্য ডার্ক সার্কল রিমুভ করতে ব্যবহার করা হয়, সেসব দ্রব্যে কফি থাকে। কফি শুধু আমাদের চোখের নিচের কালি দূর করতেই সাহায্য করে না, চোখের নিচে রক্ত জমাট বাঁধতেও দেয় না। এ তো গেল চোখের কথা। ত্বককে সুস্থ, সুন্দর, টানটান রাখতেও কফি সাহায্য করে। কফি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকের আর্দ্রতা ধরে রেখে রোদের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়। স্ক্রাব হিসেবেও কফি গুঁড়া দারুণ কার্যকর।

ব্রণের দাগ দূর করে গ্রিন-টি

ব্রণের জেদি দাগ দূর করতে বেশ উপকারী গ্রিন-টি। গরম পানিতে গ্রিন-টি ব্যাগ ভিজিয়ে রাখতে হবে। পানি আলাদা করে নিয়ে ঠান্ডা করে মুখ ধোয়ার সময় ওই পানি ব্যবহার করুন। তবে ধোয়ার পর মুছে ফেলবেন না। পানি মুখে শুকাতে দিন, এতে ত্বক গ্রিন টি-এর নির্যাস শুষে নেবে। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ হালকা হয়ে আসবে।

চোখের যত্নে গ্রিন-টি ও কফি

ব্যবহৃত গ্রিন-টির ব্যাগ ফেলে না দিয়ে তা ঠাণ্ডা করে চোখের ওপর দিয়ে ২০ মিনিট চোখ বুজে বিশ্রাম করুন। এটি চোখ পরিষ্কার করবে। পাশাপাশি চোখের শিরায় আরাম দেবে।

এ ছাড়া সকালবেলা ১ কাপ কফি কেবল মস্তিষ্ক নয়, চোখ দুটিকেও জাগাতে সাহায্য করে। পান করার পর কফির দানাগুলো ফেলে না দিয়ে ঠাণ্ডা করে চোখের চারপাশে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

ঝলমলে চুলের জন্য চা ও কফি

এক কাপ গরম পানিতে দুটি টি-ব্যাগ দিয়ে সঙ্গে ২ টেবিল চামচ নারিকেল তেল ও ১ টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে। এ ছাড়া চুলের ঔজ্জ্বল্য বাড়াতে কফির পেস্ট লাগাতে পারেন। শ্যাম্পু করার পর পানি ও কফি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগাতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের রঙে গভীরতা নিয়ে আসবে। কন্ডিশনারের সঙ্গে ১ চামচ কফি গুঁড়া মিশিয়ে ব্যবহার করতে পারেন।

লেখা : ফেরদৌস আরা

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit