রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিএনপি রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহুমাত্রিক সংকটে পর্যুদস্ত বিএনপি এখন জনগণ দ্বারা লাল কার্ড খেয়ে রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে। লাগাতারভাবে ভুল-রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্যমতে, দুর্নীতির বরপুত্র, একুশে আগস্টের খুনি, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান না-কি তাদের তথাকথিত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথ প্রদর্শক! এর মধ্য দিয়েই প্রমাণিত হয় বিএনপি নীতি ও আদর্শের রাজনীতির পথে না চলে অন্ধকারের কানাগলিতে অপরাজনীতির কূটকৌশলকে বেছে নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার বা বাংলাদেশ কোনো সংকটে নেই। বরং ভয়াবহ সংকটে রয়েছে বিএনপি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম অর্থনীতি ধ্বংসের কথা বলেছেন! তিনি কিছু দিন পূর্বে ‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’ বলে মন্তব্য করেছিলেন। আজ তাদের সেই পেয়ারে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কী? আর তার বিপরীতে বাংলাদেশের অর্থনৈতিক অগগ্রতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে! ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনৈতিক অগ্রগতির সুবর্ণধারা রচনা করেছিল ২০০১-২০০৬ সময়কালে বিএনপি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সেই অর্থনৈতিক অগ্রগতির ধারাকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছিল।

আজ অর্থনৈতিক সংকট নিয়ে বিএনপির কথা বলা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বৈশ্বিক মন্দা ও সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। মির্জা ফখরুল ইসলামের মনোবেদনা আমরা বুঝি, বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দেউলিয়া না হওয়ায় তাদের সুপ্ত-বাসনা মুখ থুবড়ে পড়েছে। দেশবিরোধী ষড়যন্ত্রে বিভোর বিএনপির ক্ষমতা দখলের স্বপ্ন ফিঁকে হয়ে পড়েছে। 

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আজ সারা বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানবসভ্যতার জন্য হুমকিস্বরূপ এই সংকটকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপতৎপরতা চালাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের যে কষ্ট হচ্ছে আমরা সকলেই তা জানি। জনগণের কষ্ট লাঘবের জন্যই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ফ্যামিলি কার্ড ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা সকল দুর্যোগে ও সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট থেকেছে। অন্যদিকে বিএনপি সংকটকে পুঁজি করে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত থেকেছে; জনদুর্ভোগকে ঘনীভূত করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জাতির কাণ্ডারি হিসেবে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কার্যকরী পদক্ষেপ গ্রহণের ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিগত সময়ের সকল সংকট উত্তরণে সফল হয়েছেন। এদেশের মানুষের দুঃখ-দুর্দশা ও দুর্ভোগ লাঘবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit