বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

১০ মাসে ডলারের বিপরীতে রুবলের মান সর্বনিম্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পশ্চিমা বিশ্ব। এই আভাসে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের ব্যাপক দরপতন ঘটেছে। গত ১০ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বৈশ্বিক মুদ্রার বিরুদ্ধে রুবলের মান কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৭৫ দশমিক ১১ রুবলে। এর আগে যার দাম ছিল ৭৫ দশমিক ৫৫ রুবল। ২০২২ সালের ২৫ এপ্রিলের পর যা সবচেয়ে কম। 

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর বিরুদ্ধেও শক্তি হারিয়েছে রুবল। মুদ্রাটির অবমূল্যায়ন হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ইউরোপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭৯ দশমিক ৫১ রুবলে। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এতে রুশ প্রশাসনের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা মহল। ফলে রুবলের অবমূল্যায়ন ঘটতে থাকে। গত মার্চে ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নেমে যায় রাশিয়ান কারেন্সির মান। 

পরে রুবলের মূল্যমান বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয় ভ্লাদিমির পুতিন সরকার। বিভিন্ন পণ্য রপ্তানি বাড়াতে ছাড় দেয় তারা। সেই সঙ্গে অভ্যন্তরীণ পদক্ষেপও নেয় রুশ কর্তৃপক্ষ। ডলার এড়িয়ে রুবলে ব্যবসা-বাণিজ্য লেনদেন শুরু করে তারা। এতে মুদ্রাটির বিনিময় হার বৃদ্ধি পায়। তবে নতুন করে নিষেধাজ্ঞার আভাসে তা আবার নিম্নমুখী হতে শুরু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit