বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সন্ত্রাসি হামলায় আতিকুর রহমান আতিক (২৮) নামের এক সাংবাদিক আহত হয়েছে। সে উপজেলার বাহাদীপুর মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আতিকুর রহমান আতিক জানান,  বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল যোগে লালপুর থেকে গোপালপুর আসার পথে রেলগেট এলাকায় পৌছালে তাদের গাড়ির সামনে থাকা গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ভূবনের মোটরসাইকেলটি হটাৎ ডানে মোড় নেয়। এতে আতিকুর রহমানকে বহনকারী মোটরসাইকেলটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই সাংবাদিক গোপালপুর রেলগেটে  হান্নানের চায়ের দোকানে বসে গল্প করা অবস্থায় ভূবনের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল হাতুরি ও দেশীয় অস্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit