বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
মোজতবা খামেনি জীবিত এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘পরোক্ষভাবে সক্রিয়’ সাংহাই উৎসবে জায়গা পেল বাংলাদেশি সিনেমা শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল-স্বপ্না দম্পতির আত্মপক্ষ শুনানি আজ নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : তিনি বলেন, শহর থেকে গ্রাম সর্বত্র আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য চলছে। মহান শহীদ দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মহান শহীদ দিবসের মতো পবিত্র দিনেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা-নির্যাতন সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ। এমনকি আওয়ামী কর্মীরা শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি নেতাকর্মীদের বহন করা ফুলের তোড়াও কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ফেনীর সোনাগাজী, নড়াইলের লোহাগড়া ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ফেনীর সোনাগাজীতে মো. সুজন, কামরুল হাসান, আহসান উল্যাহসহ অন্তত ১০ জন, নড়াইলের লোহাগড়ায় মফিজুর রহমান, ওহিদুজ্জামানসহ ৮ জন এবং নেত্রকোণায় আবুল কাশেম, প্রান্ত পাঠান, মশিউর রহমানসহ ১২ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্র। মহান দিবসের অনুষ্ঠান পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit