সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দেশ এখন গুম খুন গ্রেফতার নিপীড়নের এক মহাক্ষেত্র: ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশকে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করেছে। মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে তারা এই অপতৎপরতা শুরু করেছে। 

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মহান শহীদ দিবসের মতো পবিত্র দিনে সরকার দলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ফেনীতে ১২ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

গত মঙ্গলবার শান্তিপূর্ণভাবে মহান শহীদ দিবসের অনুষ্ঠান পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit