শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৭২ ঘণ্টায় আহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।  

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit