শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হজ যাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না। গত রবিবার এক নির্দেশনায় ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরব সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। হজ যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় বিভিন্ন সময়ে অবহিত করা হবে।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit