সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

ধর্মীয় পরিচয় দ্বন্দ্বে এক মাস ধরে মর্গে যুবকের লাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের পটিয়ায় এক তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গত ২৯ জানুয়ারি। কিন্তু এখনো তার লাশটি পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। কারণ তার পরিবার দাবি করছে সে হিন্দু আবার সহপাঠীরা দবি করছেন সে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে। আর এ সমস্যার কারণে ২২দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে এ যুবকের লাশ।

নিহত যুবকের সহপাঠীরা জানান, রতন ২০২০ সালের ১৭ নভেম্বর নগরীর লালখান বাজার এলাকার একটি মাদরাসায় মাওলানা হারুন এজাহারের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর পর থেকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ও ইসলাম ধর্মের সব নিয়ম-কানুন মেনে চলতেন। তাই মুসলিম হিসেবে তার মরদেহ দাফন করতে আগ্রহী সহপাঠীরা।

নিহতের মা সন্ধ্যা রাণী দাস বলেন, ‘সুজন আমার নাড়ি ছেঁড়া সন্তান। আমার ছেলে মুসলমান হয়নি। যে হলফনামা দেখানো হচ্ছে সেটি ভুয়া। ছেলে আমার সঙ্গে থাকতো। সনাতন ধর্মের সবকিছু পালন করতো। কেউ যদি হাজারো ডকুমেন্ট উপস্থাপন করে সেটি আমার কাছে ভিত্তিহীন।

তবে হলফনামার বিষয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, নিহত যুবক ২০২০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জুডিশিয়াল স্ট্যাম্পে নাম পরিবর্তন করে আহমাদ হয়েছে। যার নোটারি নম্বর- ১১০৫৪৪। ইসলাম ধর্ম গ্রহণ করার ছবিও রয়েছে। হলফনামামূলে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করেছি।

গত ৩০ জানুয়ারি পটিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ ধর্ম শনাক্ত না হওয়া পর্যন্ত মরদেহ চমেক হাসপাতালের হিমাগারে রাখার নির্দেশ দেন। নিহত যুবকের নাম রতন দাস (২৯)। বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী গ্রামে। তার বাবার নাম মনো দাস ও মায়ের নাম সন্ধ্যা রানী দাস। রতন বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় মাকে নিয়ে নগরের আগ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ২.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit