রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ইংল্যান্ড সিরিজে ফিরছেন না সুজন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গত ডিসেম্বরে ভারত সিরিজে বিশ্রাম নিয়েছিলেন। ১ মার্চে শুরু হতে যাওয়া  ইংল্যান্ড সিরিজ দিয়ে তার দায়িত্বে ফেরার কথা ছিল; কিন্তু সুজন নিজেই জানিয়েছেন ইংল্যান্ড সিরিজেও থাকছেন না। 

সোমবার মিরপুরে সুজন বলেন, এটা যেহেতু হোম সিরিজ, তাই আমি থাকতে চাই না। আসলে…হোম সিরিজে যেহেতু আমরা সবাই থাকি। মনে হয় না থাকব। এই সিরিজটা যাক, তারপর দেখা যাবে। হোম সিরিজে এখানে সবাই আছি বোর্ডের, সবাই সাহায্য করতে পারবে। আমি মনে হয় না এই সিরিজে ফিরব।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, অবশ্যই প্রধান কোচ আসছে, সে পরিকল্পনা করবে, কিভাবে তার দলকে দেখতে চায়। এটা তার ওপরই থাকবে। বোর্ডের দিক থেকে প্রত্যাশা- আমরা জানি, হাথুরুর কী গুণ, হাথুরু কিভাবে কাজ করেছে আমরা জানি। আমরা চাই, সে কাজটাই (করুক)। এখন আরও পরিণত দল পাচ্ছে, এই দলটাকে কিভাবে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি, সেটা সে পারবে।

কিউএনবি/অনিমা/২০.০২.২০২৩/রাত ১১.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit