মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মেট্রোরেলের উভয়পাশের এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি-ফানুস না ওড়ানোর অনুরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : মেট্রোরেলের উভয়পাশের এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন বা এ ধরনের যেকোনো বিনোদনসামগ্রী না ওড়াতে বসবাসরতদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল লাইনের উভয়পাশে এক কিলোমিটারের মধ্যে বসবাসরত অধিবাসী ও অভিভাবককে ছেলেমেয়েদের ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন বা এ ধরনের যেকোনো বিনোদনসামগ্রী ওড়ানো থেকে বিরত রাখতে অনুরোধ করা হলো।’

‘উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন ঢাকা মেট্রোরেল চলাচল করছে। এই বৈদ্যুতিক লাইনের ওপর ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন ইত্যাদির আটকানোর কারণে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। তাছাড়া ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন ইত্যাদি অপসারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।’

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেছেন, পরপর দুদিন ঘুড়ি পড়ে মেট্রোরেল চলাচল বন্ধ করা হলো। এর আগে ফানুস পড়ে একই অবস্থা হয়। এজন্য উভয়পাশে এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি ও ফানুস না ওড়াতে বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০.০২.২০২৩/রাত ১০.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit