সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ওমরাহ পালন করছেন মুশফিক-রিয়াদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : পবিত্র ওমরাহ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ খেলেই হজ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুশফিক। সঙ্গী হিসেবে মুশফিকের সঙ্গে গিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে একটি ছবি ছেড়ে সবাইকে সালাম জানান মুশফিক। এদিকে সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেছেন রিয়াদও।

তবে ঠিক কবেনাগাদ বাংলাদেশ দলের এই দুই তারকা ক্রিকেটার দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে দ্রুতই দেশে ফিরে যোগ দেবেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে।

এর আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

কিউএনবি/অনিমা/২০.০২.২০২৩/রাত ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit