বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

জৈন্তাপুরে জমির ফসল নষ্ট করে দিচ্ছে চোরাই পথে আসা গরু-মহিষ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জমির ফসল নষ্ট করে দিচ্ছে চোরাই পথে ভারত থেকে আনা গরু ও মহিষ। প্রতিদিন শ’শ গরু মহিষ মাঠের ফসল মাড়িয়ে গন্তব্যে যাচ্ছে। এতে করে জৈন্তাপুরের সীমান্তবর্তী জৈন্তাপুর ইউনিয়নের ২০টি গ্রামের কয়েক হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ইউনিয়নের ৬ জন জনপ্রতিনিধি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগদাতারা হলেন- ২নং জৈন্তাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রাজু সিংহ, ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম, ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদির, ৪ নং ওয়ার্ডের মেম্বার নজির আহমদ, ৯ নং ওয়ার্ডের মেম্বার হারুন উর রশীদ সরকার ও মেম্বার আব্দুল হালিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর দেওয়া লিখিত অভিযোগে তারা জানিয়েছেন- জীবিকা নির্বাহের জন্য কৃষকরা জমিতে রবিশষ্য, আমন, বোরো, ইরিপ্রকল্প চালুর মাধ্যমে ফসল ফলিয়ে থাকেন। কিন্তু কয়েক বছর ধরে কিছু সংখ্যক ব্যবসায়ীরা ভারত থেকে গরু-মহিষ এনে অন্তত ২০টি এলাকার ফসলি জমির উপর দিয়ে নিয়ে যায়। নিষেধ করা হলে ওই সব ব্যবসায়ীরা গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনওকে অনুরোধ করে তারা।

এদিকে স্থানীয় কৃষকরা জানিয়েছেন- ভারত থেকে ১নং ওয়ার্ডের শ্রীপুর, মোকামপুঞ্জি, ২নং ওয়ার্ডের খড়মপুর ও ৫ নং ওয়ার্ডের মিনাটিলা দিয়ে গরু মহিষ রাতের আধারে নামানো হয়। এবং চোরাকারবারিরা এসব পশু রাস্তা দিয়ে না নিয়ে তারা কৃষকের ফসলের মাঠের উপর দিয়ে পার্শ্ববর্তী দরবস্তে নেয়। এতে করে লক্ষীপুর-১, লক্ষীপুর-২, খারুবিল, ডুলটিকরপাড়, চাতলাপাড়, বাওন সহ অন্তত ২০টি গ্রামের মানুষের ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে।

স্থানীয় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম জানিয়েছেন- পশু ব্যবসায়ীদের বার বার এ ব্যাপারে আপত্তি দেওয়ার পরও তারা মানেননি। রাতের আঁধারে তারা ফসলের উপর দিয়ে গরু মহিষ নিয়ে যায়। এতে করে অন্তত আড়াই হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। তিনি জানান- চলতি ইরি ও বোরো মৌসুমে কৃষকরা গভীর নলকূপ দিয়ে পানি সেচে ফসল চাষ করছেন। এই ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জনপ্রতিনিধিরা ইউএনওকে অবগত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit