বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

নাইওরপুলে স্টার এডুকেশন এন্ড কনসালটেন্সির উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেছেন, আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সিলেটের স্টার এডুকেশন এন্ড কনসালটেন্সি স্বনামধন্য এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে-বিদেশে গিয়ে সুনাম কুড়াচ্ছেন। তিনি অত্র প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বৃহস্পতিবার রাতে নগরীর নাইওরপুলস্থ স্টার এডুকেশন এন্ড কনসালটেন্সি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ এম.এ. মতিন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, আমেরিকা প্রবাসী দিলদার হোসেন, হাজী মতিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠান পরিচালনা এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে আছেন শাহ মোঃ আলী হায়দার বিপ্লব। পরিচালনার দায়িত্বে আমিনুল হক সুমিত, ইমরান আহমেদ ও আরিফ হাসান। ইংরেজি ভাষা শিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা, এবং বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত তথ্য এবং সহায়তা সেবা সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit