সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

‘ঋষভ তুমি শুনতে পাচ্ছো কি’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সময় কাটাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। টানা দুই টেস্টে তারা সফরকারিদের হারিয়েছে তিন দিনে। এগিয়ে গেছে সিরিজেও। তবে সে উদযাপন ঘরে বসে দেখতে হচ্ছে ঋষভ পন্থকে। ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় ক্রিকেট থেকে ছিটকে গেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান। সতীর্থ ও সমর্থকরা তাকে মিস করছেন।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত যখন চাপে, পন্তের কথা অনেকেই মনে করেছেন। একই চিত্র আবার দেখা গেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময়। একের পর এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন চাপে, অনেকেই পন্তের কথা স্মরণ করেছেন।

পন্ত থাকলে এ চাপটা অস্ট্রেলিয়ার জন্য আরও বেশি হয়ে ধরা দিত বলেই ধারণা তাদের। উইকেটের পেছনে পন্তের চঞ্চলতা বা সরব উপস্থিতির অভাবটাও টের পেয়েছেন অনেকে।

‘ঋষভ তুমি শুনতে পাচ্ছো কি’

ধারাভাষ্য কক্ষে কিংবদন্তি সুনীল গাভাস্কারও পন্তকে মিস করার কথা বলেছেন। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে অলআউট হওয়ার আগে এক পর্যায়ে ধারাভাষ্যে আসেন গাভাস্কার। সে সময় তিনি পন্তকে স্মরণ করে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ভাগ্য যে ঋষভ পন্ত নেই। তার হয়তো কিছু বলার ছিল। এমন নয় যে ব্যাটার উদ্দেশে সে কিছু বলত, সে আসলে তার সতীর্থদের কিছু বলতে পারত।’

এ কথা বলার সময় গাভাস্কার যেন একটু আবেগিই হয়ে পড়েছিলেন। পন্তকে নিয়ে কথা বলার শেষ দিকে তিনি যোগ করেন, ‘ঋষভ তুমি শুনতে পাচ্ছ কি, আমরা তোমাকে মিস করছি, দ্রুত সেরে ওঠো তুমি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit