বিনোদন ডেস্ক : কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী শাহ হামজা। গানটিতে ন্যান্সির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠও দিয়েছেন শাহ হামজা। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ন্যান্সি বলেন, গানটির কথা খুবই চমৎকার। সুরটিও শ্রোতাদের ভালো লাগবে। সব মিলিয়ে মিষ্টি একটি ভালোবাসার ছোঁয়া পাবেন শ্রোতারা। সত্যি বললে গানটি আমাকে বারবার আবেগী করে দিয়েছে।
গানটির সুরকার শাহ হামজা বলেন, আমার এই গানটি শুনলে শ্রোতাদের জীবনে হারিয়ে ফেলা প্রিয়জনের স্মৃতি ফিরে আসবে। ‘যে স্মৃতি’ গানটি ইউটিউব চ্যানেল ‘ শাহ্ হামজা’ সকলের জন্য অবমুক্ত করে দেয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৫