সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সবাই ভালোভাবে ঘুমান, ভালো খান: এমবাপ্পে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মঙ্গলবার ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে প্রথম লেগ হেরে গেছে প্যারিস সেন্ট জার্মেই। ২০২০ সালে লিসবন ফাইনালে কিংসলে কোম্যানের একমাত্র গোলে হেরেছিল ফরাসি জায়ান্টরা, সেই স্বদেশী উইঙ্গারের গোলেই আবার পরাজিত প্যারিসের ক্লাব।

দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বললেন, এখনই তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায়নি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে।

ক্যানাল প্লাসকে এমবাপ্পে বলেছেন, ‘সবাইকে সুস্থ থাকা প্রয়োজন। ভালোভাবে ঘুমান, ভালো খান। আমরা ওখানে কিছু একটা করে দেখাবো। যদি আমরা আরও আগ্রাসী হই, তারা অস্বস্তিতে পড়বে। দ্রুত আমরা সামনে তাকাই এবং আবারও গর্জে উঠি।’ 

আগামী ৮ মার্চ অ্যালিয়েঞ্জ এরেনায় দ্বিতীয় লেগ খেলবে পিএসজি। এই ম্যাচে নিশ্চিতভাবে ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে থাকবেন মেসি-এমবাপ্পেরা।  

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit