রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

কলার সুতার মতো অংশটি খাওয়া কি নিরাপদ?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : পুষ্টিবিদরা বলছেন, কলার পুষ্টিগুণ এত বেশি যে সুস্বাস্থ্য নিশ্চিতে এ ফলের বিকল্প খুঁজে পাওয়া যাবে না। নিয়মিত একটি কলা খাওয়ার অভ্যাস অনেক দুরারোগ্য রোগ থেকে দূরে রাখে। একটি কলা শরীরের নিস্তেজভাব মুহূর্তের মধ্যেই দূর করতে সক্ষম। শারীরিক দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, পেটে গ্যাস, হজমে সমস্যার দারুণ সমাধান হতে পারে।

কলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই যারা ওজন কমাতে চান তারা হাতিয়ার হিসেবে বেছে নিতে পারেন এই হলুদ ফলকে। কারণ একটি কলা খাওয়ার পর পেট ভরে যাওয়ার অনুভূতি হয়। যা অন্য কোনো খাবার গ্রহণ করা থেকে আপনাকে সহজেই বিরত রাখতে পারবে।

এ ছাড়া রক্তস্বল্পতা দূর করতে, হাড়কে মজবুত করে তুলতে, হবু মা ও নতুন শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে পারে এই কলা। একটি কলা সারা দিনের মানসিক উদ্বেগকে এক নিমিষেই দূর করতে পারে। পটাশিয়ামসমৃদ্ধ কলার রয়েছে স্ট্রেস হরমোন কর্টিসল নিয়ন্ত্রণ করার ক্ষমতা।

কলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্রি রেডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে তেমনি কলায় উপস্থিত ডোপামিন দুশ্চিন্তা, উদ্বেগ হটায়। তাই কলাকে স্ট্রেস বাস্টার বলা হয়।

কলা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি এবার জানুন। কলায় লেগে থাকা সুতার মতো অংশটি নিশ্চয়ই চিনেন? এটি মূলত কলার এক ধরনের টিস্যু।  যার নাম ফ্লোয়েম বান্ডেল। খোসা ছাড়ানোর পর কলায় ফ্লোয়েম বান্ডেল লেগে থাকতে প্রায়ই দেখা যায়। অনেকে এই টিস্যু খেয়ে ফেলেন আবার অনেকে খান না। কিন্তু আপনি কি জানেন, এটি সুস্বাদু না হলেও খাওয়া কতটা জরুরী?

কলার এই অংশটি খাওয়া শুধু নিরাপদই নয়, স্বাস্থ্যকরও। যুক্তরাষ্ট্রের নিউট্রিশন রিসার্চের ভাইস প্রেসিডেন্ট ড. নিকোলাস ডি গিলিট আমেরিকার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন,  কলার ফ্লোয়েম বান্ডেল অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি খাবার।

তিনি আরও বলেন, এতে রয়েছে বিভিন্ন ধরনের ফাইবার। তাই একটি পুরো কলার চেয়ে ফ্লোয়েম বান্ডেলেই সব পুষ্টিগুণ লুকিয়ে রয়েছে বলে তিনি মনে করেন। যা শরীরের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে থাকে। ফ্লোয়েম বান্ডেল খেতে উৎসাহিত করলেও মনে রাখবেন, ডা. গিলিট কিন্তু কলার খোসা খাওয়ার জন্য উৎসাহিত করছেন না।

সূত্র: নিউজ ১৮ বাংলা

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit