সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ফেব্রুয়ারী। তিনি ২০১৬ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাহতাব উদ্দিন আহমেদ তার দীর্ঘ কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্ব ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

মাহতাব উদ্দিন আহমেদ ১৯৪০ সালে সিলেট শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভি ওয়াজিব উল্লাহ অবিভক্ত ভারতের আসামের বন কর্মকর্তা ছিলেন। তার পুত্র অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান হিসাবে কর্মরত আছেন আর কন্যা সিজানা মাহতাব ব্যাংকার।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit