মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

পুনরায় দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা দিচ্ছে চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় দক্ষিণ কোরিয়ার নাগরিকদের স্বল্পমেয়াদী ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে। 

বুধবার সিউলে চীনা দূতাবাস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

চীনা নাগরিকদের ওপর কোভিড সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা অবসানে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্তের পর বেইজিংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হল। চীনের নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় বেইজিংয়ের পক্ষ থেকেও এমন পাল্টা পদক্ষেপ নেওয়া হয়।

চীনা দূতাবাস তাদের অফিসিয়াল ওয়েচ্যাট অ্যাকাউন্টে বলেছে, ব্যবসা, ট্রানজিট এবং ব্যক্তিগত বিভিন্ন কাজে কোরিয়ার নাগরিকদের চীন সফরের জন্য সিউলে থাকা চীনা দূতাবাস ও অন্যান্য কনস্যুলেট শনিবার থেকে ফের স্বল্পমেয়াদী ভিসা দেওয়া শুরু করবে।

সম্প্রতি চীনে মহামারি করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়া ও জাপান এ ভাইরাসের হাত থেকে রেহাই পেতে দেশটির নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের করে। এরফলে বেইজিং গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ভিসা-মুক্ত ট্রানজিট বাতিল করে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit