বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধর্মপাশায় বসন্তবরণ ও লোকজ উৎসব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ Time View

সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিজল-করচ বাগানে দিনব্যাপী বসন্তবরণ ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হাওরের জীব-বৈচিত্র রক্ষা ও সাংস্কৃতিক সংরক্ষণ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সংগঠনের সদস্য সচিব চয়ন কান্তি দাস, সদস্য মোহিত লাল তালুকদার মুন, মনোয়ার হোসেন মজুমদার লিপু প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের স্থানীয় শিল্পীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে পল্লীগীতি, জারি, ধামাইলসহ বিভিন্ন গান পরিবেশন করা হয়। ওইদিন সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।

সংগঠনের সদস্য সচিব চয়ন কান্তি দাস বলেন, ‘সুখাইড় গ্রামের পেছনের হিজল-করচের বাগানটি একটি প্রাকৃতিক বাগান। এই বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন। কিন্তু পর্যটকদের জন্য যথাযথ ব্যবস্থা না থাকায় অনেকেই নানা অসুবিধার সম্মুখীন হয়। এই বাগানকে সবার সাথে পরিচয় করিয়ে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদি এই বাগানটিকে সরকারিভাবে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে একটি সুন্দর পর্যটন কেন্দ্র হতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit