রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পরকীয়ার জেরে হত্যা; হত্যাকারী  গ্রেফতার 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের চাঞ্চল্যকর ও ক্লুলেস মমতাজ হত্যাকান্ডের প্রধান হত্যাকারীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪। মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ সি,পি,সি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এরআগে গত ০৮ জানুয়ারী বিকেলে হত্যাকারী ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার ভুট্টা ক্ষেতে নিয়ে ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। 

নিহত মমতাজ বেগম (৩৩) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন রঘুনাথপুর গ্রামের হারেজ মিয়ার মেয়ে। একই এলাকায়  হত্যাকারী শরীফের গ্রামের বাড়ি। মমতাজ সম্পর্কে শরীফের বেয়াইন হয়। পরিবারের অস্বচ্ছলতার কারণে বেয়াইনকে ঢাকায় এনে গার্মেন্টসে চাকুরী দেয় শারীফ তার নিজ কর্মস্থলে। মমতাজ আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। 
 র‌্যাব-৪ সি,পি,সি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানাযন, হত্যার পর শরীফ ভিকটিমের ব্যবহৃত মোবাইলটি ঢাকা-আরিচা মড়াসড়কের সিএনবি নামক স্থানে ফেলে দিয়ে চলে যায় এবং কাউকে কোন কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। পরবর্তীতে র‌্যাব তার বিষয়ে অনুসন্ধান করছে বুঝতে পেরে শরীফ আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় শরীফ সিলেট, গাজিপুর, ঢাকা মালিবাগ ও মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে জোবায়ের নামে পরিচয় দিত। এছাড়াও উভয়ের মধ্যে আর্থিক লেনদেন ও পরকীয়া সম্পর্কের বিষয়ে অভ্যন্তরীণ মনোমালিন্যের জেরে ভিকটিম মমতাজকে হত্যা করার পরিকল্পনা করে। আসামি শরিফ জিজ্ঞাসাবাদে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit