সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

উলিপুরে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ব্যতিক্রম অনুষ্ঠান

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে গরিব-দুঃখী, পথশিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা, পুরুস্কার ও খাবার বিতরনের আয়োজনে করা হয়েছে। বিজয় মঞ্চ চত্বরে স্থানীয় ‘মানুষের গল্প’ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এই ব্যক্তিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু।

আয়োজক সংগঠনের সংগঠকরা বলেন, আমাদের আজকের প্রতিপাদ্য ছিল ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার নয়, ভালোবাসা সবার’। অনেকে হয়তো আলাদা আলাদা ভাবে দিনটি উদযাপন করছে। তবে আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কিছু সময়ের জন্য আনন্দ দিতে পেরে অনেক খুশি। আমরা সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও তাদের সাথেই থাকবো। আমাদের সকলের উচিত সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে থাকা। আজ শিশুদের বিস্কুট দৌড়, গান, নাচ, প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলা, মহিলাদের বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন ছিল। পুরুস্কার বিতরন শেষে খাবার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ‘মানুষের গল্প’ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রণয় সরকার প্রীতম, সামস তৌফিক নিশান, কৃষ্ণ চন্দ্র সরকার, নাঈম সরকার, বিশাল সরকার সূর্য, রেহমান রেজোয়ান, আবুল বাশার, বিজয় সরকার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit