বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে এমপি বাদশাহ্র বাড়ির কেয়ারটেকারের ছেলে গাঁজা সহ আটক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ বাড়ির পাশের বাড়িতে র‌্যাব অভিযান চালিয়ে গাঁজা সহ সেলিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী সেলিম এমপি সরওয়ার জাহান বাদশাহ্র বাড়ির কেয়ারটেকার শাহাবাজ মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর ৪.১০টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের এমপি সরওয়ার জাহান বাদশাহ্র বাড়ি সংলগ্ন তাঁর বাড়ির কেয়ারটেকার শাহাবাজ মোল্লার ছেলে সেলিমের বাড়িতে অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী সেলিমকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী সেলিমকে রবিবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে যার নং-৩৩।এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, র‌্যাবের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ সেলিম নামে একজনকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit