রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার বিকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছির মুরালীখাল এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে লোকালয়ে আনেন বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাস খানেক আগে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পরবর্তী পদক্ষেপ গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বুড়িগোয়ালিনী স্টেশন অফিস সংলগ্ন এলাকায় মরদেহটি মাটি চাপা দেওয়া হবে বলেও জানান স্টেশন অফিসার নূর আলম।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit