সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে তুরস্ক থেকে গত এক সপ্তাহে ২৯ হাজার ৬০৫ জন ও সিরিয়া থেকে ৩ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

ধারণা করা হচ্ছে, এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে আছেন। এছাড়া এতে আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত কিংবা জীবিতদের বের করে আনার জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এদিকে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথস । 

তিনি বলেন, এখনও ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি আমরা। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ মারা গিয়েছেন তা চিন্তা করাও কঠিন। হতে পারে এই সংখ্যা দ্বিগুন বা তারও বেশি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের মারমারায় আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। এতে অন্তত ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। চলতি সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্প, ১৯৯৯ সালের ভূমিকম্পের চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী ছিল।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit