বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

মুসলিম স্পেনের কবিদের শিক্ষক ছিলেন যে নারী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : মারিয়াম বিনতে আবি ইয়াকুব আশ-শিলবি (রহ.) মুসলিম স্পেনের একজন খ্যাতিমান নারী কবি ও সাহিত্যিক। তবে তিনি তাঁর কবিতা ও সাহিত্যকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। মৃত্যুর পরেই তাঁর সাহিত্যকর্মের খ্যাতি ও সুনাম ছড়িয়ে পড়তে থাকে। মারিয়াম বিনতে আবি ইয়াকুব (রহ.) খ্রিস্টীয় অষ্টম শতকে মুসলিম স্পেনের শিলব (আধুনিক পর্তুগালের সিলভেজ) নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং এখানেই তিনি বেড়ে ওঠেন।

সাহিত্যিকদের শিক্ষিকা : মারিয়াম বিনতে আবি ইয়াকুব (রহ.) পেশায় ছিলেন শিক্ষিকা। অভিজাত পরিবারের নারীদের কবিতা ও সাহিত্য শেখাতেন। ফলে সমকালীন বহু নারী কবি-সাহিত্যিকের সরাসরি শিক্ষিকা ছিলেন তিনি। বলা যায়, তাঁর হাত ধরে মুসলিম স্পেনে নারীদের সাহিত্যচর্চায় একটি নতুন যুগের সূচনা হয়। মারিয়াম বিনতে আবি ইয়াকুব (রহ.)-এর শিষ্য ও ভাবশিষ্য নারী কবিদের বহু কালোত্তীর্ণ সাহিত্যকর্ম স্পেনসহ ইউরোপের প্রাচীন পাঠাগারগুলোতে সংরক্ষিত আছে। ব্যঙ্গাত্মক কবিতা রচনায়ও তাঁর বিশেষ দক্ষতা ছিল।

দ্বিনদারি : সময়ের খ্যাতিমান ও প্রভাবশালী কবি হওয়ার পর মারিয়াম (রহ.) ছিলেন অত্যন্ত দ্বিনদার ও বহুবিদ গুণের অধিকারী। তিনি সুদূর আন্দালুস থেকে হজ করতে এবং রাসুলের রওজা জিয়ারত করতে মক্কা-মদিনা সফর করেন। তাঁর জীবনী রচয়িতারা তাঁর সম্পর্কে লেখেন, ‘তিনি ছিলেন হজ পালনকারী, সাহিত্যিক, কবি ও মর্যাদাসম্পন্ন নারী। তিনি আরবি সাহিত্য শেখাতেন। দ্বিনদারি ও জ্ঞানের কারণে তাকে অত্যন্ত সম্মানিতা মনে করা হতো।’

বিখ্যাত কবিতা : হিজরি চতুর্থ শতকে তাঁর একটি কবিতা প্রসিদ্ধি লাভ করে। যার মর্মার্থ হলো, ৭৭ বছর বয়সী কোনো নারীর কাছে কোনো কিছু আশা করা যায় না, যেমন আস্থা রাখা যায় না মাকড়সার পাতলা জালের ওপর। যে নারী শিশুর মতো ধীর পায়ে পাপের দিকে এগিয়ে যায় এবং তাকে হাজির করা হয় আটক বন্দির মতো। আন্দালুসের শাসক ইবনুল মুহান্নাদ তাঁর এই কবিতা শুনে খুবই মুগ্ধ হন এবং তাঁকে বহু অর্থ উপহার দেন।

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit