শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা তাহলে হবে, খালি মাঠে গোল দেব না। শক্ত খেলা চাই। শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আটঘাট বেঁধে নেমেছেন জানি। জানি, লন্ডনের ডান হাত আপনি (ফখরুল) নন। সব গোপন খবর আপনি পান। জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু মাঠে আছি। আমরা রাজপথে আছি। তলে তলে কৌশল কী করছেন জানি। ভোটে জিততে পারবেন না, সে জন্য এখন চোরাগোপ্তা পথে আবারো আগুন সন্ত্রাস করবেন। প্রস্তুতি নিচ্ছেন জঙ্গিবাদকে আবারও মাঠে নামাবেন, তার ইশারা-আলামত আমরা বুঝতে পারছি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে হাতে ভাঙচুর করবে, সেই হাত আমরা ভেঙে দেব। নেতাকর্মীদের তিনি আরও বলেন, আক্রমণে যাবেন না। আক্রমণ করলে পালটা আক্রমণ করতেই হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ-রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়েছে, বাসে হামলা চালিয়ে নিরীহ যাত্রীদের পুড়িয়েছেন, ড্রাইভার-কনডাক্টরকে মেরেছেন, সারা দেশে ভূমি অফিসে আগুন দিয়েছেন, বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। আরেকবার সাধিলে খাইব। গতবারও আসবে না, শেষ পর্যন্ত এলো। না এসে যাবে কোথায়! না এসে পালাতে পারে। একজন পালিয়েছেন, বাকিরাও পালানোর পথ খুঁজবেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit