শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

ডিসেম্বরে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আ. লীগ : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আর জাতীয় নির্বাচন এলেই দেশের রাজনীতিতে নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে। তিনি বলেন, নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো সংঘাত নয়, প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ।

আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব এবং কোনো ধরনের হস্তক্ষেপ হবে না। শেখ হাসিনার সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, বিএনপির আগুন সন্ত্রাসের আশঙ্কায় আমরা শান্তি সমাবেশ করছি। আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। ভালোর জন্য প্রস্তুতি নেব, খারাপের জন্য সতর্ক থাকব। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি নয়, আমাদের নিজস্ব কর্মসূচি আছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit