শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

জামিনে রাষ্ট্রীয় নিরাপত্তা বিবেচনা করতে হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : জামিন অযোগ্য অপরাধের মামলায় আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের ক্ষমতা অনেক বিস্তৃত হলেও রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থসহ আনুষঙ্গিক আরো কিছু বিষয় বিবেচনা করতে হবে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের এক সদস্যের জামিন বাতিলের রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

২০১৭ সালে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ করে সরকার। তখন এসংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী এবং জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে।’নিষিদ্ধ সংগঠনটির সক্রিয় সদস্য মো. মীর ইব্রাহিম ওরফে মো. ইব্রাহিম ওরফে মো. ইব্রাহিম মীরকে তিন বছর আগে গ্রেপ্তার করা হয়। গত বছর হাইকোর্ট তাঁকে জামিন দেন। সে জামিন বাতিলের রায়ে আপিল বিভাগ বলেন, ‘এ বিষয়ে (জঙ্গি কর্মকাণ্ড) রাষ্ট্র যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে আছে, সেখানে দেখা উচিত হাইকোর্ট আসামিকে যে জামিন দিয়েছেন তা ন্যায়সংগত কি না।’

রায়ে আদালত বলেন, ‘কোনো আদালতে জামিনের আবেদন হলে প্রথমেই যে বিষয়টি বিবেচনায় নিতে হয়, তা হলো আসামিকে যে অপরাধে বিচারের মুখোমুখি করা হচ্ছে সে অপরাধটি জামিনযোগ্য কি না। অপরাধটি জামিনযোগ্য হলে ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ধারার অধীনে আদালত জামিন মঞ্জুর করতে পারেন। কিন্তু অপরাধটি জামিন অযোগ্য হলে জামিন দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হবে, বিবেচনায় নেওয়া উচিত।’

পর্যবেক্ষণে আদালত বলেন, ‘জামিন অযোগ্য অপরাধের আসামিদের জামিন বিবেচনার ক্ষেত্রে অপরাধের ধরন, অপরাধ কতটা গুরুতর, সাক্ষ্য-প্রমাণের উপযুক্ততা, ঘটনার পারিপার্শ্বিকতা, আসামি কতটা ঝুঁকিপূর্ণ, জনস্বার্থ, মামলার সাক্ষী ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit