সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

শপথ নিলেন নব-নির্বাচিত ৬ এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির এমপিদের পদত্যাগের ফলে শূন্য হওয়া একাদশ জাতীয় সংসদের ৬টি নির্বাচনী আসন থেকে উপ-নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের তিন জন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও একজন স্বতন্ত্র সদস্য।

জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ এই জন এমপিকে একযোগে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ গ্রহণকারী আওয়ামী লীগের এমপিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। আরও শপথ গ্রহণ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সংসদ সদস্য এ, কে, এম রেজাউল করিম তানসেন (বগুড়া-৪) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে শপথ নিয়েছেন পদত্যাগকারী বিএনপির সাবেক এমপি আবদুস সাত্তার ভূঞা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি, সরকারি দলের সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি ও ফেরদৌসী ইসলাম এমপি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit