শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান ইয়েমেনে সৌদি আরবের ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিতের দাবি

স্কলার্সহোম মেজরটিলা কলেজে’র ফল প্রকাশ, জিপিএ-৫ ৪১টি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ জন জিপিএ-৫ ও ২০০ জন এ গ্রেড সহ অনবদ্য ফলাফল করেছে। করোনা মহামারী এবং বন্যার কারণে একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হওয়া স্বত্তেও প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত ডায়াগ্রামে ফলাফলের সাফল্য উর্ধ্বমুখী। সন্তোষজনক ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।

রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফলাফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ, শিক্ষকম-লী, অভিভাবক সহ সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, যাত্রালগ্ন থেকেই স্কলার্সহোম মেজরটিলা কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষায় সাড়া জাগিয়েছে। অসাধারণ ফলাফল, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, নিয়মানুবর্তিতা ও শৃঙখলাবোধে স্কলার্সহোম এক রোল মডেল বিদ্যাপীঠ। অধ্যক্ষ বলেন, সুদক্ষ অধ্যক্ষ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকম-লী, আন্তরিক পরিচালনা পর্ষদসহ সবাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভিত্তি ও বিশ্বায়নের পৃথিবীতে যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত ল্যাব, আবাসিক ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। দৃষ্টিনন্দন এ ক্যাম্পাস আপনার সন্তানের জন্য একটি আদর্শ বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit