বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

সেই শিক্ষকের উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেসক : শিক্ষক মুখলেছুর রহমানের দেওয়া উপহারের গাড়িটি মঙ্গলবার হাতে পেয়েছেন হিরো আলম। গাড়িটি উপহার পেয়েই গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দিয়েছেন তিনি। বেশ আয়োজন করেই গাড়ির চাবি ও কাগজপত্র তার কাছে হস্তান্তর করেন ওই শিক্ষক। কিন্তু উপহারের সেই গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন হিরো আলম। এমনকি গাড়ি আনতে গিয়ে পথেই মামলা খেয়ে ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে।

শিক্ষক মুখলেছুর রহমান যে গাড়িটি হিরো আলমকে উপহার দিয়েছেন, সেটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ৫১-৪১০১ ও সিসি ১৮০০। জানা গেছে, ২০১৩ সালের ১৮ মার্চ সর্বশেষ গাড়িটির ট্যাক্স প্রদান করা হয়। একই বছরের ১৫ জুলাই গাড়ির ফিটনেসের মেয়াদোত্তীর্ণ হয়। তাই বর্তমানে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসাবে সরকারি ফি দিতে হবে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। বিগত ১০ বছর ওই শিক্ষক গাড়িটি অবৈধভাবে ব্যবহার করেছেন বলে জানিয়েছেন তিনি।

মুখলেছুর বলেন, বিগত পাঁচ বছর ধরে বৈধ কাগজ ছাড়াই গাড়িটি চালিয়েছি আমি। হিরো আলমও কাগজপত্র দেখে এবং সব কিছু জেনেই সেটি গ্রহণ করেছে। আর অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করলে তো ওই গাড়ির কোনো কাগজের প্রয়োজন নেই। কারণ দেশে এভাবে হাজার হাজার গাড়ি চলছে।

বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, গাড়ির লাইসেন্স যদি কেউ নিয়মিত নবায়ন না করেন, তা হলে কত টাকা দিয়ে নবায়ন করতে হবে সেটির ব্যাংক হিসাব দিতে হবে। ২০১৩ সালের পর যদি গাড়িটির মেয়াদোত্তীর্ণ হয় তা হলে বিপুল পরিমাণ টাকা বকেয়া দিতে হবে তাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit