সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

কুমিল্লাকে ছোট লক্ষ্য দিল বরিশাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ফরচুন বরিশালের ব্যাটাররা। তরুণ মিডিয়াম পেসার মুকিদুল ইসলামের তোপের মুখে মাত্র ১২১ রানে অলআউট হয়েছে সাকিব আল হাসানের দল। মুকিদুল ইসলাম একাই ৫ উইকেট নিয়েছেন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে  মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে কুমিল্লা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বরিশালের ওপেনার এনামুল হক (৩) ও ফজলে রাব্বি (৮) ব্যর্থ হয়ে ফিরে যান। চারে নামা সাকিব আল হাসান (৬) ও পাঁচে নামা ইফতেখার আহমেদও (৪) রান পাননি। 

তবে তিনে নামা মাহমুদুল্লাহ ভালো খেলছিলেন। তিনিও ইনিংস বেশি দূর এগিয়ে নিতে পারেননি। তিনে নেমে ডানহাতি এই ব্যাটার ২৬ বলে ৩৬ করে ফিরে যান। তিনটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। ছয়ে নামা মেহেদি মিরাজ ১৭ রান করেন। সাতে নামা করিম জানাত ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ রান করলে একশ’ ছাড়ানো সংগ্রহ পায় সাকিবের দল। 

বল হাতে সুনিল নারিন এবং আন্দ্রে রাসেল ভালো করেছেন। তবে দুর্দান্ত বোলিং করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। নারিন ৪ ওভারে ১৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। রাসেল ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন এক উইকেট। আর মুকিদুল ইসলাম ৩.১ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit