বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত সীমান্ত স্কয়ার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সীমান্ত স্কয়ার শপিং মলের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা। 

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit