মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সানির বোলিং তোপে ১১৮ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মামুলি সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএল’র ৩৭তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে ২০ বলে অপরাজিত ৩৪ রান করেন জিয়াউর রহমান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করার সিদ্বান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

ব্যাট হাতে নেমে ঢাকা ডমিনেটর্সের দুই বোলার আরাফাত সানি ও আল-আমিন হোসেনের তোপের মুখে পড়া চট্টগ্রাম সাত ওভারে ২৮ রানেই ৫ উইকেট হারায়।

উদ্বোধনী জুটিতে ১৮ রান যোগ করেন চট্টগ্রামের দুই ওপেনার মেহেদি মারুফ ও ইরফান শুক্কুর। পঞ্চম ওভারে ব্যক্তিগত ৭ রান করা শুক্কুর সানির শিকার হলে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরের ওভারে ব্যক্তিগত ৮ রানে রান আউট হন আরেক ওপেনার মারুফ।

এরপর ভারতের উন্মুথ চাঁদকে খালি হাতে বিদায় করেন আল-আমিন। চট্টগ্রামের মিডল-অর্ডারের দুই ব্যাটার আফিফ হোসেন ও শুভাগতকে ১ রানের বেশি করতে দেননি সানি।

শুরুতেই মহাবিপদে পড়ে যাওয়া চট্টগ্রামকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন পাকিস্তানী উসমান খান ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। ষষ্ঠ উইকেটে ৩৯ বলে ৪১ রানের জুটি গড়েন তারা।

১৪তম ওভারে ক্যাম্পারকে (১১)আউট করে জুটি ভাঙ্গেন আফগানিস্তানের স্পিনার আমির হামজা। পরের ওভারে উসমানকে ব্যক্তিগত ৩০ রানে থামিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট শিকার করেন সানি। ২৯ বল খেলে ৪টি চার মারেন উসমান।

১৭তম ওভারে জিয়াউর রহমানের সাথে ভুল বুঝাবুঝিতে ৫ রানে রান আউট হন আফগানিস্তানের দারউইশ রাসুলি। এতে ৮০ রান করতেই ৮ উইকেট হারায় চট্টগ্রাম। ফলে ১শ’ রানের নীচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। 

কিন্তু শেষ দিকে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে চট্টগ্রামকে সম্মানজনক স্কোর এনে দেন জিয়া। ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। 

বল হাতে ২২ রানে ৪ উইকেট নেন সানি।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit