শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ডিএসইতে আজ ৫৮০ কোটি টাকার লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৮টি কোম্পানির ৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৬৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। 

ডিএসইতে আজ সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৫৮০ কোটি ৮১ লক্ষ ৯১ হাজার ৪৫৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫.৮১ পয়েন্ট কমে  ৬২৮০.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৫৩ পয়েন্ট বেড়ে ২২২৮.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮০ পয়েন্ট বেড়ে ১৩৬৯.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। 

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- বিএসসি, জেনেক্স ইনফোসিস, শাইনপুকুর সিরামিক, সী পার্ল বীচ, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড ও বসুন্ধরা পেপার।   

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, মনোস্পুল পেপার, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, বীকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, জেমিনী সী ফুড ও সমতা লেদার।    
 
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ওয়াইমেক্স ইলেক্ট্রোড, প্রগতী লাইফ ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, হাওয়া ওয়েল টেক্সটাইল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও প্রগতী ইন্স্যুরেন্স। 
     
আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৭৬৬৬১৭৯৯৮৭২৫৬.০০।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit