মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

৮ ফেব্রুয়ারি থেকে হজের নিবন্ধন শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) চলতি বছরের (২০২৩) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হবে। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। রবিবার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা ও সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit