শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

ওজন বাড়িয়ে নিজেকে দেখে কেঁদে ফেললেন ঋতাভরী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : সমাজে মোটা মেয়েরা প্রায়ই নানাভাবে তাদের ওজনের জন্য বুলিংয়ের শিকার হয়। চিরাচরিত এই ভাবধারার বিরুদ্ধে আওয়াজ তুলতে বড় পর্দায় আসছে নতুন সিনেমা ‘ফাটাফাটি’। নতুন এ সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। তার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এই ছবির জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে।

ওজন বাড়ানো প্রসঙ্গে ঋতাভরী বলেন, ‘আমার অস্ত্রোপচারের পর ৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল। তখনই ঠিক করি, ধীরে ধীরে সেটা তো আমি কমিয়েই ফেলব। তারপর ফাটাফাটি করার সিদ্ধান্ত নিলে আমাকে আরও ১০-১৫ কেজি ওজন বাড়াতে হয়। ওজন কমানোর মতো, ওজন বাড়ানোটাও সহজ কাজ নয় বলে মনে করেন এ অভিনেত্রী।

ঋতাভরী আরও বলেন, ছবির কিছু দৃশ্যে প্যাডিং বা অন্য কোনো উপায়ে মোটা হওয়াটা সম্ভব ছিল না। তাই ওজন বাড়ানোটা দরকার ছিল। কিন্তু মোটা হওয়ার বিড়ম্বনায় চোখে জল না এসে পারেনি। নানাভাবে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। ছবির শুটিং শেষ হওয়ায় আবার ওজন কমানোর জার্নিতে নেমেছেন তিনি। ছবি প্রসঙ্গে তিনি বলেন, কারোর চেহারা বা ফিটনেস নিয়ে মন্তব্য করাটা উচিত নয়, এ সিনেমাটি সে কথাই মনে করিয়ে দেবে আমাদের।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit