বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

রানিকে হত্যার উদ্দেশ্যে রাজপ্রাসাদে প্রবেশকারী যুবক দোষী সাব্যস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে ক্রিসমাসের দিন (বড় দিন) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবন উইন্ডসর ক্যাসেলে ঢুকে পড়েন এক যুবক। পুলিশ তাকে ধনুকসহ গ্রেফতার করে। আটককৃত যুবকের দাবি ছিল, ১৯১৯ সালে ভারতের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য রানিকে হত্যা করতে চেয়েছিলেন তিনি।

এএফপির খবরে বলা হয়েছে, ওই ঘটনায় ১৯ বছর বয়সী শিখ ধর্মাবলম্বী যুবক যশবন্ত সিং দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি রানিকে ‘ক্ষতি করার চেষ্টা’র বিষয়টি স্বীকার করেছেন। ব্রিটেনের এই যুবক কয়েক দশকের মধ্যে প্রথম ব্যক্তি যে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন। 

খবর অনুসারে, যশবন্ত সিং তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তারমধ্যে ১৮৪২ সালের আইন–‘রানিকে ক্ষতি করার চেষ্টা’ রয়েছে। এছাড়া আরও যে দুই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তা হলো- ‘হত্যার জন্য হুমকি এবং আক্রমণাত্মক বস্তু সঙ্গে নেওয়া’। 

২০২১ সালের ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটনের বাসিন্দা যশবন্ত পশ্চিম লন্ডনে রানির প্রাসাদে প্রবেশ করেন। এর আগে নিজের মোবাইলে একটি ভিডিও ধারন করেন। ভিডিওতে তিনি বলেছিলেন, ‘আমি যা করেছি এবং যা করতে যাচ্ছি তার জন্য দুঃখিত। মাস্ক পরিহিত এবং ধনুক (সুপারসনিক এক্স বো) হাতে ওই যুবক বলেন, আমি রানি এলিজাবেথকে হত্যা করতে যাচ্ছি। এটা ১৯১৯ সালে সংঘটিত গণহত্যায় নিহতদের প্রতিশোধ।’

রাজপ্রাসাদে অনুপ্রবেশ করে তিনি সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তাদের হাতে ধরা পড়েন।

উল্লেখ্য, ১৯১৯ সালে ব্রিটিশ সেনারা ভারতের অমৃতসরে প্রায় ৪০০ জন শিখকে গুলি করে হত্যা করেছিল। ‘জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড’ নামে সেই ঘটনার জন্য ভারতীয়রা ব্রিটিশদেরকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে।

ব্রিটেনের রানি এই ঘটনার ৯ মাস পর (৮ সেপ্টেম্বর ২০২২) ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ (স্বাভাবিক মৃত্যু) করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, পুরাতন বেইলির আদালতে যশবন্তের বিরুদ্ধে আগামী ৩১ মার্চ রায় ঘোষণা হবে। ১৯৮১ সালে এই ধরনের একটি ঘটনায় ব্রিটেনের নাগরিক মার্কস সার্জেন্টকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। সেন্ট্রাল লন্ডনে রানি ঘোড়ায় প্যারেড করার সময় তিনি রানির দিকে গুলি ছুড়েছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit