সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আর্থারের অনুপস্থিতিতে পাকিস্তানের কোচ ইয়াসির!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে ফিরছেন সাবেক কোচ মিকি আর্থার। পাশাপাশি তিনি চালিয়ে যাবেন কাউন্ডিট ক্রিকেটের দল ডার্বিশায়ারের দায়িত্বও। ফলে বছরের পুরোটা সময় তাকে পাবেন না বাবর আজমরা। চলতি বছরের মাঝামাঝি এশিয়া কাপেও থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

এক্ষেত্রে পিসিবিতে কপাল খুলতে যাচ্ছে সাবেক ক্রিকেটার ইয়াসির আরাফাতের। আর্থারের অনুপস্থিতিতে তিনিই পালন করবেন কোচের দায়িত্ব। এমনটিই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, বোলিং কোচের ও পাশাপাশি সহকারী কোচ হতে যাচ্ছেন ইয়াসির। পিসিবির কাছে নাকি ইয়াসিরের নাম প্রস্তাব করেছেন আর্থারই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দল পরিচালনায় নতুন এক কাঠামো দাঁড় করিয়েছে। যেখানে প্রধান কোচ বলে কিছুই থাকবে না, টিম ডিরেক্টরই সর্বেসর্বা। টিম ডিরেক্টরের অনুপস্থিতিতে দল সামলাবেন সহকারীরা। ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানের শ্রীলঙ্কা সফর ও এশিয়া কাপে টিম ডিরেক্টরকে না পাওয়ার সম্ভাবনাই বেশি পাকিস্তানের। এই সময়েই দলের দায়িত্বে থাকবেন এই পেসার।

২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আর্থারকে আবারও কোচ হিসেবে ফিরিয়ে আনতে চাওয়ার কথা বলেন নাজাম শেঠি। তবে প্রথমে তার চেষ্টা ব্যর্থ হয়। পরে আর্থার পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে কাজ করতে রাজি হয়েছেন। তবে সে জন্য ডার্বিশায়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ করে দিতে রাজি নন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

পাকিস্তানের হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইয়াসির। উইকেট নিয়েছেন ২৯টি। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার বেশ অভিজ্ঞতা আছে এই পেসারের। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০৭টি, লিস্ট এ ম্যাচ খেলেছেন ২৫৭ টি। এ ছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি ২৬৬টি ম্যাচ খেলেছেন তিনি। সম্প্রতি প্রথম পাকিস্তানি টেস্ট ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন লেভেল ফোর কোচিং সম্পন্ন করেছেন ইয়াসির।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit