বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

লেপার্ড মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে কোনো দেশ হুমকি দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে— এমন হুশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে ট্যাংক সরবরাহের ঘোষণা দেওয়ায় জার্মানির কঠোর সমালোচনাও করেছেন তিনি। খবর এএফপির।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেন, এটি অবিশ্বাস্য হলেও সত্য যে, আমরা আবার জার্মান লেপার্ড ট্যাংকের হুমকির সম্মুখীন। 

তিনি স্তালিনগ্রাদে ৮০ বছর নাৎসি সেনাদের বিরুদ্ধে রেড আর্মির বিজয়ের স্মরণে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ক্রেমলিন নতুন করে ইউক্রেনে হামলা চালানোর জন্য তাদের বাহিনীকে একত্রিত করছে। এর পরই এমন হুশিয়ারি দিলেন পুতিন। 

পুতিন আরও বলেন, লেপার্ড মোকাবিলায় আমাদের কিছু প্রস্তুতি নিতে হচ্ছে। ইউক্রেনের সঙ্গে সম্পূর্ণ ভিন্নধর্মী ও আধুনিক যুদ্ধ হবে। রাশিয়ার সঙ্গে লড়াই করার জন্য এ মাসে আধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। 

ট্যাংকের পর এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ চাইছে দেশটি। তবে এসব আবদারকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছে জার্মানি। 

এদিকে ইউক্রেন সফরে গিয়ে ইইউ প্রধান উরসুলা ভন ডের লেন বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ। 

জেলেনস্কি ভন ডের লেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া কেবল ইউক্রেনের বিরুদ্ধে না, তারা একটি মুক্ত ইউরোপ এবং মুক্ত বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে। 

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit