বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥

ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে কমিটি থেকে বাদ পড়লেন আমেরিকার সেই মুসলিম কংগ্রেসওম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইলহান ওমর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ও মুসলিম কংগ্রেসওম্যান হিসেবে পরিচিত তিনি। ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা, ফিলিস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলকে তিরস্কার ও কংগ্রেসে ডেমোক্র্যাট পার্টির সদস্যদের কাছ থেকে ধর্মান্ধতার অভিযোগ ওঠায় তাকে মার্কিন পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পরে ২১৮-২১১ ভোটে তাকে পদ থেকে সরানোর প্রস্তাব পাস হয়। মার্কিন কংগ্রেসে যে দু’জন মুসলিম নারী সদস্য রয়েছেন, তাদের একজন ইলহান ওমর।

ইলহানের জন্মস্থান সোমালিয়া। ওই দেশ থেকে আসা প্রথম আমেরিকান-মুসলিম আইনপ্রণেতা তিনি। ২০১৬ সালে মিনেসোটা থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি। অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়ে কাজ করেন তিনি।

ভোটাভুটির আগে রিপাবলিকান আইনপ্রণেতারা যুক্তি দেখান, ইলহান ওমর বিভিন্ন সময় ইহুদি ও ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি পররাষ্ট্রবিষয়ক কমিটিতে কাজ করার যোগ্যতা হারিয়েছেন।

তবে ইলহানের অভিযোগ করে বলেছেন, ব্যক্তিগত পরিচয়ের কারণে তাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

তিনি আরও বলেন, “আপনি যদি অভিবাসী হন, বিশ্বের একটি প্রান্ত থেকে এসে থাকেন, আপনার গায়ের রং ভিন্ন হয় কিংবা আপনি মুসলিম হন, তাহলে তারা (রিপাবলিকানরা) আপনাকে সন্দেহ করবেন। এমনকি এটা কোনও দুর্ঘটনা নয় যে রিপাবলিকান পার্টির সদস্যরা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকেও একজন মুসলিম হিসেবে অভিযুক্ত করেছিলেন।” সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা, সিবিএস

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit