শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

মুসাব্বিরকে ‘তুলে নিয়ে যাওয়া’র বিষয়ে মির্জা ফখরুলের উদ্বেগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির দীর্ঘদিন কারাবন্দি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর কারাফটক থেকে সাদা পোশাকধারীরা একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন কারান্তরীণ থেকে আদালতের মাধ্যমে জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবৈধ সরকার তাদের পতনের আন্দোলনকে দমনের জন্য এসব তরুণ ও সাহসী নেতাকর্মীকে তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলনকে বন্ধ করতে চায়।

আজিজুর রহমান মুসাব্বিরকে এর আগেও সরকার গুম করে রেখেছিল, একাধিকবার গ্রেপ্তারও করেছিল। বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রের নির্মম অপব্যবহার করছে বর্তমান নিশিরাতের সরকার। মির্জা ফখরুল বলেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোসাব্বিরকে তুলে নিয়ে যাওয়ায় তার পরিবারের সদস্যরাও গভীর উৎকণ্ঠায় রয়েছেন। তিনি অবিলম্বে আজিজুর রহমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit