শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

আরও দুর্নীতি করতে পাতাল রেল প্রকল্প: বুলু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : আরও দুর্নীতি করতেই সরকার পাতাল রেল প্রকল্প করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। বরকত উল্লাহ বুলু বলেন, দেশে চারদিকে সংকট। আমদানি হচ্ছে না, ডলারের সংকট। এই সংকটের মধ্যে আপনি (প্রধানমন্ত্রী) ২০ কিলোমিটার পাতাল রেলের জন্য ৫২ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। লুটপাটের জন্য এই প্রকল্প আপনারা করেছেন। ৫২ হাজার কোটি টাকার পাতাল রেলে রাষ্ট্রের কী উপকার হবে? এই ৫২ হাজার কোটি টাকা কৃষকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা শ্রমিকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা দিয়ে মিল-কারখানা করেন। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আপনারা সেটা করবেন না। কারণ, এটা করলে আপনাদের লুটপাট হবে না।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে ২০ কিলোমিটারের পাতাল রেল প্রকল্পের উদ্বোধন করেন। বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, দেশ থেকে আপনারা ১৪ লাখ কোটি টাকা কানাডা, দুবাই, আমেরিকায় পাচার করেছেন। একজন এমপি আপনার (প্রধানমন্ত্রী) বিশেষ সহকারী, কী গোলাপ নাকি তার নাম। উনি চার বছরে আমেরিকাতে ১৭টি বাড়ির মালিক হয়ে গেলেন। মনে হয় যেন আলাউদ্দিনের চেরাগ তাদের হাতে আছে। এভাবে কুইক রেন্টাল, রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে লাখ লাখ টাকা লুট করে আওয়ামী পরিবারের লোকেরা আজকে বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছেন বিদেশে। বিদ্যুতের লুণ্ঠন হয়েছে। পৃথিবীর কোনো দেশ নেই যে প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit