সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

খোঁজ মিললো নিখোঁজ প্রার্থী আসিফের

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবু আসিফ আহমেদ ঢাকার বসুন্ধরায় তার নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে এ তথ্য এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান দুপুরে বলেন, ‘সকালে একটি মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনি ঢাকায় আছেন। তবে দুপুর নাগাদ ওনার সঙ্গে কথা বলা হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তিনি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ আছেন বলে জানানো হয়। এরপর থেকে চারিদিকে তোলপাড় শুরু হয়। বুধবার অনুষ্ঠিত ভোটের দিনেও আসিফকে পাওয়া যায়নি। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ই-মেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন।

পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে, এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁঞা প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদের অনুপস্থিতিতেই বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন স্থগিতের দাবি করেছিলেন আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিছা। ভোট দিতে এসেও অসুস্থ্য নির্বাচন দাবি করে ফিরে যান। নির্বাচনে আবদুস সাত্তার জয়লাভ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit