শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার বিকালে সদর উপজেলার চুরখাই এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলো- ওই এলাকার আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় বাড়ির পাশে জমি নিয়ে বিরোধ চলছিল আবুল খায়ের ও চাচাতো ভাই কামাল হোসেনের পরিবারের মধ্যে। তারা দু’জন চাচাতো ভাই। আদালতে এ নিয়ে মামলাও চলছে। সম্প্রতি আবুল খায়েরের বোনেরা নিজেদের অংশের কিছু জমি বিক্রি করে দেন ময়মনসিংহ নগরীর এক ব্যক্তির কাছে।  বুধবার বিকাল ৪ টার দিকে সেই জমি মেপে বুঝিয়ে দিতে যান আবুল খায়ের ও তার ভাই-ভাতিজারা। এ সময় কামাল হোসেন তার লোকজন নিয়ে হামলা করে খায়েরের ওপর। একপর্যায়ে ছুরিকাঘাত করলে আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া ঘটনায় আবুল খায়েরের আরেক ছেলে রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আব্দুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। 

নিহতের ভাগ্নে জাহিদ হোসেন বলেন, বিক্রি করা জমি মেপে বুঝিয়ে দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করে। এতে আমার মামা ও মামাতো ভাই মারা গেছেন। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মরদেহ দুটি উদ্ধার করে মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit