শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের মুদারাবা চুক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ‘রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল’-এর আওতায় ইসলামী শরী’আহ মোতাবেক রেস্ট্রিক্টেড মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ গ্রহণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখা এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার এ তহবিল গঠন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit