শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত: যুবলীগ সভাপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

ডেসক্ নিউজ : বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তায় তিনবার ক্ষমতায় থাকাটাই বিএনপিসহ সবার চক্ষুশূল। পশ্চিমারাও এ জনপ্রিয়তা পছন্দ করে না। দেশে আজও অপপ্রচারের রাজনীতি চলমান।

বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন দলে পরিণত। কেননা ইতিহাস কাউকে ক্ষমা করে না বলে মন্তব্য করেন যুবলীগ সভাপতি। পরশ বলেন, ঐক্য ও ধৈর্য এখন আমাদের সর্বোচ্চ দরকার। কারণ তারা উসকানি দেবে। ওদের প্রতি সজাগ ও সচেতন থাকবেন। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী তৎপরতার অভিযোগে বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ধোঁকাবাজ মিথ্যাবাদী সংগঠন বিএনপি, রাজপথে তাদের মোকাবিলা করতে হবে।

এদিকে বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতেও শান্তি সমাবেশ করতে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit